বরিশালে জাতীয় শোক দিবস পালিত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে জাতীয় শোক দিবস পালিত


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রত্যেক দপ্তর থেকে স্বাস্থ্য বিধি মেনে সর্বাধিক ৪ জন করে বেলস পার্ক বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। সোহল চত্বরে আওয়ামী লীগের দালীয় কার্যালয়ে ভোর ৬টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এই পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

দিবসটির শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।এছাড়া সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও জোহর নামাজের পর বরিশাল কালেক্টরট মসজিদসহ সকল ধর্মীয় উপসানালয়ে দোয়া, মোনাজাত, প্রার্থনা করা হবে। ছাড়াও অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা, হামদ-নাত, চিত্রাংকন, ‘শিক্ষার আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনলাইন ভিত্তিক আবৃত্তি ও সংঙ্গীতের আয়োজন করা হয়েছে।

Top