বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন আছেন ২৮০ জন রোগী।
অপরদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন রোগী।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৭৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা ছিলেন পজিটিভ। আজ রবিবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৮০ জন রোগী। যার মধ্যে করোনা আক্রান্ত ৯২ জন। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিগত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। ২ জনের করোনা ছিলো পজিটিভ। আজ রবিবার (৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৫ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত প্রায় দেড় মাস পর অনেকাংশ কমেছে। গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ছিলো ২৯.৩০ ভাগ।

Top