উজিরপুরে অপহরণের ৩৮ দিন পর তরুণী উদ্ধার, গ্রেফতার ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

উজিরপুরে অপহরণের ৩৮ দিন পর তরুণী উদ্ধার, গ্রেফতার ১


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:বরিশালের উজিরপুর থেকে অপহরণের ৩৮ দিন পর গাজীপুর থেকে এক তরুণীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। তরুণী অপহরণের অভিযোগে মো. মিজান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) বেলা ১২টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, গত ২৮ জুন উজিরপুর উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম হাওলাদার স্থানীয় থানায় তার মেয়ে (১৬) অপহরণের মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, একই এলাকার বাসিন্দা ময়না বেগম ও লিপি বেগমসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পাচারের উদ্দেশ্যে ওই তরুণীকে অপহরণ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া গ্রামের মো. মিজানের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। একইদিন রাত সাড়ে ১২টায় অপহরণে জড়িত থাকার অভিযোগে মো. মিজানকেও গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে গ্রেফতার মিজানকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে উদ্ধারকৃত তরুণীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অরিক্তি পুলিশ সুপার (বিশেষ শাখা) ইকবাল হোসাইন।

Top