বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭ রোগীর মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭ রোগীর মৃত্যু


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:বরিশালের দুটি হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৬ জন করোনা আক্রান্তসহ মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর। বাকী ২ জনের মৃত্যু হয়েছে করোনা ডেডিকেটেড জেনারেল (সদর) হাসপাতালে।বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৩০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ৩৪৯ জন। অপরদিকে আজ সকাল পর্যন্ত জেনারেল হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিল ৩১ জন রোগী।

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আবার কিছুটা কমেছে। গতকাল মঙ্গলবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৩৬ ভাগ।এর আগে গত সোমবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিল ৪৩.১৫ ভাগ এবং রবিবার শনাক্তের হার ছিল ৫৫.৮৫ ভাগ। এর আগে গত ৫ জুলাই শের-ই বাংলা মেডিকেলে কলেজের আরটিপিসিআর ল্যাবে সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

Top