বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজনরা।

বক্তারা করোনা ওয়ার্ডে অক্সিজেনের ভয়াবহ সংকটের কথা তুলে ধরেন। অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগ করেন তারা। বক্তারা অক্সিজেন সংকট সমাধান করে করোনা ওয়ার্ডে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।এদিকে করোনা ওয়ার্ডে অক্সিজেন ব্যবস্থাপনায় সংকটের কথা স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Top