বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে তিন লঞ্চ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে তিন লঞ্চ


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশাল নদী বন্দর থেকে টইটুম্বুর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে তিনটি লঞ্চ। রবিবার রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে নদী বন্দর ত্যাগ করে।লঞ্চ গুলো হলো এমভি এ্যাডভেঞ্চার-৯, এমভি কুয়াকাটা-২ এবং এমভি কীর্তনখোলা-২। প্রতিটি লঞ্চে মাস্ক বিহীন যাত্রী ছিল প্রায় অর্ধেক। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের সরকারি নির্দেশনা থাকলেও ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে গন্তব্যে ছুটেছে লঞ্চ তিনটি। এ কারণে কোনো লঞ্চে শারীরিক দূরত্ব রক্ষা হয়নি। লঞ্চে ওঠার সময় তাদের হ্যান্ড স্যানিটাইজার দেয়ার কোনো ব্যবস্থা ছিল না। লঞ্চ ছাড়ার আগে জীবানুনাশক স্প্রে করার নির্দেশনাও উপেক্ষিত হয়েছে।

ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ম্যানেজার হুমায়ুন কবির বলেন, যাত্রীদের মাস্ক ব্যবহারের জন্য মাইকিং করা হচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রাখার তাগিদ দেয়া হচ্ছে। কিন্তু অনেক যাত্রী তাদের এই অনুরোধ মানছে না। ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন করা হয়নি বলে দাবি করেন তিনি।বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি লঞ্চে স্বাস্থ্য বিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা রয়েছে। কোনো লঞ্চ এই নির্দেশনা উপেক্ষা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে বলে জানান তিনি।

Top