গৌরনদীতে সাজাপ্রাপ্ত আসামি মাদকদ্রব্যসহ গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গৌরনদীতে সাজাপ্রাপ্ত আসামি মাদকদ্রব্যসহ গ্রেফতার


খোকন হাওলাদার,বরিশাল প্রতিনিধি:বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট রাসেল সরদারকে ১০৪পিচ ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের নিজাম সরদারের পুত্র।রবিবার ( ১ আগস্ট ) দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দর এলাকা থেকে মাদক সম্রাট রাসেলকে (২৮) থানা পুলিশ গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে ১০৪পিচ ইয়াবা ও ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।ওসি আরও জানান,গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।এরমধ্যে একটি মামলায় সে (রাসেল) দুইবছরের সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

Top