শফিউল বারী বাবু স্মরনে বরিশালের মেহেন্দিগঞ্জে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শফিউল বারী বাবু স্মরনে বরিশালের মেহেন্দিগঞ্জে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত


বরিশাল ব‍্যুরো:জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মরহুম সভাপতি শফিউল বারী বাবুর ১ম মৃত্যু বার্ষিকী ২৮ জুলাই । দিনটিকে স্মরনীয় করতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্র ঘোষিত নানা প্রোগ্রামের অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় তহসিল অফিস জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ইশতিয়াক রুপক। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামুন মিয়াজী, সাদিক হোসেন, স্বেচ্ছাসেবক দলের টেনু খান, ইউনুছ মুন্সী, বাসেদ মীর, আনোয়ার হোসেন, ফরিদ, মাজহারুল সংগ্রাম, নাছির,নজরুল, ফয়সাল হাওলাদার ছাত্রদল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক লিয়ন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওবায়েদ চান, আর সি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রাজু সহ বিভিন্ন নেতাকর্মী গন।মোনাজাতে নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীগন মহান আল্লাহ্ ‘র দরবারে মরহুম শফিউল বারী বাবুর জন‍্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।মোনাজাত শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Top