বরিশালে ভাসমান মানুষদের মুখে খাবার তুলে দিলো পুনাক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ভাসমান মানুষদের মুখে খাবার তুলে দিলো পুনাক


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:করোনা মহামারিতে যখন বিশ্বজুড়ে হাহাকার ঠিক একই অবস্থায় বাংলাদেশ। চলছে করোনার ৩য় ঢেউ। সরকার দিয়েছে লকডাউন ঠিক তখনেই সুবিধা বঞ্চিত মানুষের রান্না করা খাবার বিতরণ করলেন বিএমপি পুলিশের নারী সদস্যদের সংগঠন পুনক।আজ রবিবার(১১ জুলাই) বেলা ১২ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে থাকা ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপিলটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সহধর্মিনী পুনাক সভানেত্রী আফরোজা পারভীন।

এ-সময় তিনি বলেন, “যে-কোন দুর্দিনে ‘পুনাক ‘ সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে, সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এর সহধর্মিনী পুনাক সহ সভানেত্রী স্বাতীরেমা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম এর সহধর্মিণী ফারহানা শারমিন হোসেন, পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সদ্য পদায়িত সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের),মোছাম্মাত শারমিন আক্তার (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি মনজুর রহমান পিপিএম-বার), তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

Top