হিজলায় রাতের আধারে গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে ৫ টি গরু- ২ টি ছাগল পুড়ে ছাই - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় রাতের আধারে গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে ৫ টি গরু- ২ টি ছাগল পুড়ে ছাই


কাজী মহসিন হিজলা প্রতিনিধীঃবরিশালের হিজলা উপজেলায় মোঃ রাফিজুল খান(৫৫) নামের দরিদ্র কৃষকের একটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে এবং ৪ টি গরু, ২ টি ছাগল পুড়ে ঝলসে গেছে। যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষাধিক টাকার অধিক। ৯ জুলাই শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর আবুপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক রাফিজুল খান জানান,তারা স্বামী স্ত্রী ও ৩ ছেলেমেয়ে নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। গোয়াল ঘরটি তাদের সয়ন ঘরের পিছনে ছিল। হঠাৎ গভীর রাতে ঘরের উপর দিয়ে আগুনের আলোতে স্ত্রী মালেকার ঘুম ভেঙে যায়। বের হয়ে গোয়াল ঘরে আগুন দেখে আগুন নিভাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন রাফিজুল ও তার স্ত্রী। স্ত্রী মালেকা বেগম বলেন,আমাদের গোয়াল ঘরে কোন বিদুৎতের সংযোগ নেই, মশার কয়েল ও জ্বালানো হয় নি” তা হলে কি ভাবে আগুন লাগল আমরা বুঝতে পারছি না।

স্থানীয়দের ধারণা বদর পুর এবং আবুপুর এ দুই ওয়ার্ডের মৌজার সীমানা প্রাচীর নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শণ করেছেন হরিনাথপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুর রহিম। হিজলা থানা অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার জানান,এখন প্রর্যন্ত কেউ অভিযোগ করেন নি যদি অভিযোগ পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top