প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে যাওয়া, ৩টি তদন্ত কমিটি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে যাওয়া, ৩টি তদন্ত কমিটি


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে যাওয়া সহ সার্বিক বিষয় তদন্তে পৃথক ৩টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঘর নির্মাণে গাফিলতি দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি।আজ শনিবার (১০ জুলাই) দুপুর ২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

তিনি বলেন, প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ৬ হাজার ৮৮টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪ হাজার ৪শ’ ৫৭টি ঘর এবং জমি দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে।এছাড়া আরও ২ হাজার ৬শ’ ৯০টি নির্মানাীধন রয়েছে। এর মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে ১৪টি এবং ভোলার দৌলতখানে ১২টি ঘর সাম্প্রতিক ইয়াসের পানির প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।ঘরগুলো নির্মাণে কোন ত্রুটি হয়েছে কিনা এবং ত্রুটি হয়ে থাকলে কারা দায়িত্বে অবহেলা করেছে সেগুলো অনুসন্ধান করার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ১টি এবং বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে পৃথক ২টি কমিটি গঠিত হয়েছে।মেহেন্দিগঞ্জে ঘর ভেঙ্গে যাওয়ার ঘটনা তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গত ৭ জুলাই তদন্ত কমিটি হয়েছে।অপরদিকে বরিশাল জেলার ঘর নির্মাণ সহ সার্বিক বিষয় তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রধান করে আজ শনিবার ১০ উপজেলার প্রতিটিতে একটি করে কমিটি হয়েছে।এদিকে নির্মাণ ত্রুটি কিংবা অনিয়ম-দুর্নীতি তদন্তে একই দিন জেলায় ৩ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। গঠিত এসব কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে সংবাদ সম্মেলনে।এ সময় বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Top