বরিশালে অক্সিমিটার কিনতে রাস্তয় করোনায় আক্রান্ত ব্যাংক কর্মকর্তা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে অক্সিমিটার কিনতে রাস্তয় করোনায় আক্রান্ত ব্যাংক কর্মকর্তা


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশালে করোনা আক্রান্ত রোগী অক্সিমিটার কিনতে বের হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে চেকপোস্টে। পরে চেকপোস্টে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই করোনা রোগীকে দাঁড় করিয়ে নিজের গাড়ি পাঠিয়ে অক্সিমিটার কিনে ওই করোনা রোগীকে প্রদান করেন।শুক্রবার বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।করোনা আক্রান্ত ওই রোগীর নাম মেহেদি হাসান। তিনি রুপালী ব্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা এবং নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা।

মেহেদি হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, করোনা উপসর্গ দেখা দেয়ায় স্ত্রী ও সন্তানকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে করোনা পজিটিভ রিপোর্ট আসায় স্বজন না থাকায় বেশ বিপাকে পড়েন তিনি। তাই শরীরে অক্সিজেনের মাত্রা জানতে অক্সিমিটার কিনতে বাইরে বের হন।জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান বলেন, মেহেদি হাসান নিজের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে অক্সিমিটার কিনতে যাওয়ার সময় নথুল্লাবাদ চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি করোনায় আক্রান্ত এবং অক্সিমিটার কিনতে বের হয়েছেন বলে জানান। পরে আমার গাড়ি পাঠিয়ে তার জন্য অক্সিমিটার কিনে এনে তাকে প্রদান করি।তিনি জানান, আমি তাকে আমার নম্বর দিয়েছি যে কোনো ধরনের সহযোগিতার জন্য। অক্সিমিটার কিনে দেয়ার পর ওই ব্যাংক কর্মকর্তা বাড়ি ফিরে গেছেন।

Top