বরিশালে হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান করেছে এস আলম গ্রুপ কর্তৃপক্ষ।বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বরিশাল সার্কিট হাউজে হাই ফ্লো নাজাল ক্যানুলা হস্তান্তরের সময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা এস আলম গ্রুপের ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা শেবাচিমের পরিচালকের কাছে হস্তান্তর করেন।

Top