বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭২ স্থান থেকে একযোগে আঁতশবাজী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭২ স্থান থেকে একযোগে আঁতশবাজী


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম প্রহরে বুধবার (২৩ জুন) বরিশাল নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আঁতশবাজী প্রদর্শনের মাধ্যমে এর সূচনা হয়।পরে একটি ওয়ার্ডে দলের স্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর ৩০টি ওয়ার্ডে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার কর্মসূচী শুরু করে মহানগর আওয়ামী লীগ।

নগরীর ৭২টি স্থান থেকে গতকাল মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে একযোগে আঁতশবাজ প্রদর্শন করা হয়। মধ্যরাতে কিছু সময়ের জন্য বরিশাল নগরীর আকাশ নানা রংয়ের আলোয় আলোকজ্জল হয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে আাঁতশবাজী উৎসব। শত শত আঁতশবাজী প্রদর্শন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মহানগর আওয়ামী লীগ।

ঈশ্বরবসু রোডের পাশে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আফজালুল করিমসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও নানা কর্মসূচীর মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে মহানগর আওয়ামী লীগ।

Top