ইউনিয়ন পরিষদ নির্বাচন (১ম ধাপ) এর ভোট গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ইউনিয়ন পরিষদ নির্বাচন (১ম ধাপ) এর ভোট গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন


রফিকুল ইসলাম:ইউনিয়ন পরিষদ নির্বাচন (১ম ধাপ) ২০২১ এর ভোট গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়। ডিআইজি মহোদয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন বাদুরা স্কুল এন্ড কলেজ; সাপলেজা মডেল স্কুল; মিরুখালী স্কুল এন্ড কলেজ; আমরাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ঝালকাঠি জেলার বেশ কিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ডিআইজি মহোদয় ভোট কেন্দ্রে আগত ভোটার, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন এবং সহ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় আরও উপস্থিত জনাব মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ মহোদয়; RAB-০৮ এর অধিনায়ক জনাব মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম।

Top