মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং


মোঃ ফারুক খান মির্জাগঞ্জ (পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী মির্জাগঞ্জে আশ্রয়ন প্রকল্পের আওতায় বরাদ্দ কৃত ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে গনমাধ্যমকমীদের সাথে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যলয়ে প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে প্রেস ব্রিফিং দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস। আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের নির্মাণ সংক্রান্ত ইতিবাচক প্রতিক্রিয়া তুলে ধরতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বলেন মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীনপরিবারকে ভুমিসহ গৃহনির্মাণের অগ্রাধিকার প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্পের আওতায় ২য় ধাপে ২২৫ টি ঘর বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন এদেশে একটি পরিবার ও ভুমিহীন থাকবে না। তিনি কথা অনুযায়ী কাজ করে যাচ্ছেন।

আমরা তার সরকারের প্রতিনিধি হিসাবে সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলা ২য় পর্যায়ে মোট ২২৫ টি পরিবারকে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মধ্য কিছু ঘরের কাজ বাকি রয়েছে যা জুন মাসের মধ্যেই শেষ হবে। শেখ হাসিনা তার সরকারের সুফল ঘরে ঘরে পৌছে দিচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মো মজিবর রহমান সিনিয়র -সহসভাপতি মোঃ ফারুক খান, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম, মোঃ জাকির হোসেন, উওম গোলদার, কামরুজ্জামান বাধন, মোঃ শামসুল হক, মোঃ সজল মোঃ হিমেল,মোঃ মালেক, অপুদাস প্রমুখ।

Top