নোটিশের জবাব দেওয়ার আগেই পিটিয়ে হাসপাতালে পাঠালেন ভাইস-চেয়ারম্যান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নোটিশের জবাব দেওয়ার আগেই পিটিয়ে হাসপাতালে পাঠালেন ভাইস-চেয়ারম্যান


তালতলী(বরগুনা)প্রতিনিধিঃবরগুনার তালতলীতে অভিযোগের নোটিশের জবাব দেওয়ার আগেই শোরুম ম্যানেজারকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ।গতকাল বৃহস্পতিবার(১০ জুন) রাত ১০ টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিন সদর রোডস্থ মালিপাড়া এলাকায় আল-মদিনা অটো সেন্টার শোরুম থেকে নাজমুল নামের এক ব্যক্তি একটি অটো-বোরাক কিস্তিতে ক্রয় করেন। কিছু দিন পরে ব্যটারির সমস্যা দেখিয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকের কাছে একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদ কার্যালয় প্যাডে আল-মদিনা অটো সেন্টার শোরুমের ম্যানেজার রফিকুল ইসলামকে সকল ধরণের কাগজপত্র নিয়ে ১০জুন বিকাল ৬টার দিকে ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। বিকাল ৫টার দিকে নোটিশের জবাব দেওয়ার আগেই ভাইস-চেয়ারম্যান তার কিশোর গ্যাং এর সদস্য বাদল,রুহুল আমিন, রাকিবুল,মেহেদী হাসান(সুমন কারী)সহ ৭ থেকে ৮ জন ম্যানেজার রফিকুল ইসলামকে উঠিয়ে আনার জন্য পাঠায়। এতে ম্যানেজার রফিক বলেন কিছুক্ষন পরে যাবো। কিশোর গ্যাংরা এই কথা ভাইস-চেয়ারম্যানকে বলাতে তিনি নিজেই রাত সাড়ে ৯টার দিকে কিশোর গ্যাং নিয়ে আল-মদিনা অটো সেন্টার শোরুমে চলে আসেন। পরে ম্যানেজার রফিককে জিগ্যেস করেন তুই আমার অফিসে যাওনি কেন, এনিয়ে কথার কাটাকাটি হয়। এক পযার্য়ে কিশোর গ্যাং সদস্যরা ও নিজেই তাকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা ম্যানেজার রফিককে উদ্ধার করে আমতলী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এসময় শোরুমে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগত ৮৬ হাজার টাকা নিয়ে যায় কিশোর গ্যাংরা।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমদিকে ৭ থেকে ৮ জন রফিককে উঠিয়ে নিয়ে আসার জন্য যায়। এতে রফিক না আসলে পরে উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজেই ২০ থেকে ২৫ জন ছাত্রদল ও কিশোর গ্যংয়ের সদস্যদের নিয়ে মদিনা অটো সেন্টার শোরুমে আসেন। এসেই উত্তেজিত হয়ে যায় ভাইস চেয়ারম্যান। পরে ম্যানেজার রফিক এর সাথে কথার কাটাকাটি হয় কিছু বুঝি উঠার আগেই তিনি মারধর শুরু করেন। মারধরের বিষয়টি নিয়ে কিছু না করা জন্য হুমকি দিয়ে যান।নামপ্রকাশে অনইচ্চুক কয়েক জন ব্যবসায়ী বলেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক বিএনপি সমর্থীত উপজেলা ভাইস-চেয়ারম্যান। তিনি ছাত্রদল ও স্থানীয় শতাধিক কিশোরদের নিয়ে একটি কিশোর গ্যাং তৈরি করেন। বিভিন্ন অভিযোগের নোটিশ দেওয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হয় এই কিশোর গ্যাং দিয়ে।উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,আমি ২৮ হাজার ভোট পেয়ে নিবার্চিত হয়েছি। আমার সাধারণ মানুষকে কেউ কিছু বললে আমি সাংবাদিক তো ভালো জজকেও ছাড় দিবো না।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top