আমরা পুলিশ,আমরা আপনাদের সুখে-দুঃখে, নানা প্রতিকূলতায় পাশে আস্থার প্রতীক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আমরা পুলিশ,আমরা আপনাদের সুখে-দুঃখে, নানা প্রতিকূলতায় পাশে আস্থার প্রতীক


মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া:বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা পুলিশ, আমরা আপনাদের সুখে-দুঃখে, নানা প্রতিকূলতায় পাশে আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি।সোমবার (৭ জুন) দুপুর ১১টার দিকে কাউনিয়া থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় বিএমপি কমিশনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার সব অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক আসা সর্বসাধারনের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানা অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরুন, যাতে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবেই ‘ওপেন হাউজ ডে’ আয়োজন সার্থক হবে।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান কোমলমতি শিশু-কিশোরদের অপরাধমুক্ত, আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ‘ওপেন হাউজ ডে’ তে আসা অভিভাবকদের সন্তানদের দায়িত্বভার যথাযথভাবে পালন করানোর জন্য আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা-লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মাসুদ রানা, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম প্রমুখ।

Top