বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করা সৎ আদর্শ বান এস এম আক্তারুজ্জামান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করা সৎ আদর্শ বান এস এম আক্তারুজ্জামান


মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া:বরিশাল রেঞ্জের নতুন উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিযুক্ত হয়েছেন এস এম আক্তারুজ্জামান।রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এস এম আক্তারুজ্জামান রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল হিসেবে সর্বোশেষ কর্মরত ছিলেন।

এর আগে তিনি বরিশাল ও পিরোজপুরের জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করেছেন।এদিকে ওই প্র্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের উপ পুলিশ মহাপরিদর্শক মো. আজাদ মিয়া কে রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল (ডিআইজি) করা হয়েছে।

Top