ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা


এবি সিদ্দীক ভুইয়া:ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।সোমবার (৭ জুন) সকাল ৯টায় নগরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ।

পরে জেলা আওয়ামী লীগ নেতারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর আগে, বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Top