বেনাপোল খলসী থেকে পিস্তল ম্যাগজিন গুলিসহ আটক-২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল খলসী থেকে পিস্তল ম্যাগজিন গুলিসহ আটক-২


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:- যশোরের বেনাপোল খলসী বাজার চায়ের দোকানের ভীতর থেকে হতে অস্ত্র গুলিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী রাজাগঞ্জ শ্রী কানায় সরকার এর ছেলে শ্রী শংকর কুমার সরকার (২৭) ও বেনাপোল পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত- সাজ্জাদ আলী ছেলে মোঃ আজিম শেখ পঁচা(১৯) কে গ্রেফতার করেন।বুধবার(০২-জুন) দুপুর ০১:৪৫ মিঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খলসী বাজারস্থ মোঃ রিপন মিয়ার চায়ের দোকানের ভিতর হতে একটি পিস্তল ২টি ম্যাগজিন ১ রাউন্ড গুলি ও ১টি ফ্লাশ লাইটের কভারসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী ২ জন কে গ্রফতার করেন যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি।

অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখার জনাব সোমেন দাশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত এলাকায় থেকে দীর্ঘদিন যাবত যশোরসহ পার্শ্ববর্তী জেলায় অস্ত্র বিক্রয় করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খলসী বাজারস্থ মোঃ রিপন মিয়ার চায়ের দোকানের ভিতর হতে পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী ২ জন কে গ্রফতার করে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Top