বেনাপোল চেকপোস্ট থেকে বিদেশী মদ সহ আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল চেকপোস্ট থেকে বিদেশী মদ সহ আটক ১


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ বোতল বিদেশী মদ সহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।শুক্রবার (২৮ মে) দুপুরে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা এফআইজির হাবিলদার আনোয়ার হোসেন সহ আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতেনাতে আটক করেন। আটক মিয়ারাজ হোসেন বাপ্পি সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বেনাপোল বিজিবি আইসিপি’র সুবেদার মোহাম্মদ আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদ সহ একজনকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top