পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ


বিশেষ প্রতিনিধি:চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ,চর ফকিরা,হাজারীগঞ্জ, জাহাজ পুর, চর মানিকা ও চর কচ্ছপিয়া সহ বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে নিচ্ছে প্রভাবশালীরা দেখার যেন কেউ নেই।আর এসব জমির দেখা শুনার জন্য সরকার কর্তৃক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ অসংখ্য জনবল নিয়োগ দেওয়া রয়েছে। এবিষয়ে উপরে উল্লেখিত স্থান গুলোতে দখলদার বাহিনী ও দলের লোকজন সহ স্থানীয় সূত্রে জানা গেছে এ সকল জমি আমরা বেরিবাঁধ নির্মাণ হওয়ার সাথে সাথেই দখলে আছি এখন পর্যন্ত। আবার অনেকে দখল পজেশন হিসেবে বিক্রি করে চলে যায়।এখন পাউন্ডেশন করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে দোকান ও মার্কেট তৈরি করা হচ্ছে। তবে এ কাজে কেউ কি বাধা প্রদান করে না? এমন প্রশ্নের জবাবে বলেন আমরা তাদের লোকদের সাথে সম্পর্ক রেখে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র যে ভেরি বাঁধের পাশেই স্থাপনা নির্মাণ করছেন তাই নয়! চর মানিকার চর কচ্ছপিয়া সুইজ এর উপরে পর্যন্ত দোকান তৈরি করে ভাড়া দিচ্ছেন।উক্ত সকল বিষয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বল্লে তিনি জানান যে আমরা আমাদের চেষ্টা করছি করবো তবে আমরা পারছি না।

কেন?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা তো নিজেরা এরেষ্ট করতে পারিনা! আমরা স্থানীয় থানায় মামলা দায়ের করার পর তারা ম্যানেজ হয়। আমরা আর কি করবো? আবার এমনও দেখা যায় যে নেতাদের বিরুদ্ধে আমরা কথা বলতেও পারি না।

কেন?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যদি আমরা নেতাদের কথার বাহিরে কিছু করি তাহলে আমাদের বিরুদ্ধে মিছিল করবে আবার আমাদের উপর হামলা ও করবে তখন কি করবো? এমনি প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংবাদ সংবাদকর্মীর নিকট একান্তই ব্যক্তিগত আলাপচারিতায়।

আগামী পর্বে বিস্তারিত আসছে…………………..

Top