যশোরের শার্শায় ভাইপোর হাতে চাচা খুন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

যশোরের শার্শায় ভাইপোর হাতে চাচা খুন


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শার অগ্রভূলোট গ্রামে জমি জায়গা বিরোধ নিয়ে ভাইপোর হাতে আঃ মজিদ(৪০)নামে চাচা খুনহয়েছে। বৃহস্পতিবার (২০ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত মজিদ অগ্রভূলোট গ্রামের গফুর মিয়ার ছেলে। এ দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ খড়িডাংগা গ্রামে অভিযান চালিয়ে ভাইপো দেলোয়ার কে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান।স্থানীয় সূত্রে জানা যায়, আঃ মজিদ এর সাথে তার ভাইপো দেলোয়ার হোসেনের দীর্ঘদিন জমি জায়গা নিয়ে বিরোধ চলছে। আজ রাত ১১ টার দিকে চাচার বাড়ি গিয়ে জমির হিসাব দিতে বলে পরে অভয় পক্ষে উত্তেজনা হলে দেলোয়ারের হাতে থাকা ছুরি দিয়ে চাচার পেটে আঘাত করলে সে ঘটনা স্থলে মারা যায়।

ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ঘটনা স্থলে গিয়ে পুলিশ কে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মাসুম বিল্লাহ কাছে রাত ১২টা ৪০ মিনিটে ফোন দিলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম স্যার ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছেন।

Top