রোজিনা ইসলামের মুক্তি দাবিতে হেঁটে প্রতিবাদ সাংবাদিক রফিকের - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

রোজিনা ইসলামের মুক্তি দাবিতে হেঁটে প্রতিবাদ সাংবাদিক রফিকের


প্রথম আলোর সাংবাদিক রোজিন ইসলামের মুক্তির দাবিতে পায়ে হেঁটে শতাধিক মাইল রাস্তা পাড়িয়ে রাজধানী ঢাকার পথে সাংবাদিক খায়রুল আলম রফিক । শ্লোগান একটাই আমার বোন রোজিনা ইসলামের মুক্তি চাই । কাকডাকা ভোরে ময়মনসিংহ থেকে ঢাকা মহাসড়ক দিয়ে হেঁটে আসা রফিক ভালুকায় পৌঁছেন দুপুরে ।
প্রখর রোদ, তাপদাহের গরম উপেক্ষা করে ক্লান্ত পরিশ্রান্ত রফিক । মুখে শ্লোগান একটাই বোন রোজিনার মুক্তি চাই । ভালুকার স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সাংবাদিক রফিকের এই প্রতিবাদ তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের বেদনা প্রত্যক্ষদরশীদের অন্তরাত্নাকে ঝাঁঝরা করে দিয়েছে ।রফিক বলেন, সাংবাদিক রোজিনা দেশকে ভালোবাসেন । রোজিনা আমাদের বোন । অবিলম্বে তাকে জামিন দিতে হবে। তাকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেখানে বিভিন্ন সহায়তা নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, সেখানে আমার এবং রোজিনার সঙ্গে কতিপয় দুর্নীতিবাজদের এহেন আচরণ মেনে নেয়া যায় না ।

Top