শার্শায় মাটি বোঝাই ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় মাটি বোঝাই ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বসতপুরে মাটিবোঝাই ট্রাক্টর চাপায় বিপ্লব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত বিপ্লব হোসেন বসতপুর পুর্বপাড়া গ্রামের মোঃ হাসান আলীর ছেলে। থানায় অভিযোগ না হওয়ায় পুলিশ ব্যাবস্থা নেননি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শার্শার সেতাই গ্রামে।স্থানীয়রা জানায় শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মোক্তার আলীর জমি থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে সেতাই আনার মেম্বরের ইটভাটায় আসার পথে সেতাই পাকা রাস্তার উপরে দাড়িয়ে থাকা বিপ্লব হোসেন মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় চালক আরিফ বিল্লাহ্ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। তার বাড়ী বসতপুর ২ নং কলোনী।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটকে রাখে।পরে সমঝোতার মাধ্যমে সেটি ছেড়ে দেয়া হয়।এলাকাবাসী আরো জানান মাটি কাটা গাড়ী, ট্রাক্টর ও ইটভাটর মালিক সাবেক মেম্বর আনোয়ার হোসেন। সে ইটভাটায় মাটি বহনের সময় এই দুর্টনা ঘটে।এব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানান।

Top