যশোরের শার্শায় পিতার হাতে মেয়ে ধর্ষনের চেষ্টা পিতা আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

যশোরের শার্শায় পিতার হাতে মেয়ে ধর্ষনের চেষ্টা পিতা আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা পারিয়ার ঘোপ গ্রামে নিজ পিতার হাতে ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষনের চেষ্টা ।শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম।ধর্ষনকারী মফিজুর রহমান পারিয়ার ঘোপ গ্রামে আব্দুল খালেকের ছেলে।তার স্ত্রী বাড়ি না থাকায় নিজ বাড়িতে তার মেয়েকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করছিল। এ সময় তার চিৎকারে আশেপাশে লোক এসে মেয়েটি উদ্ধার।

চেয়ারম্যান আবুল কালাম জানান ইউপি সদস্য খোরশেদ এর মাধ্যমে জানতে পারি মফিজুর তার ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষন করেছে।এ সংবাদ জানার পর পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে এবং গোরপাড়া ফাঁড়িতে আনার পর সে পুলিশের কাছে স্বীকার করেছেন।এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান,শিশুটির নানা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। মামলা ২০ তারিখ ১৭/০৫ /২১ ইং।পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মফিজুর কে আটক করেছে।তাকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

Top