বেতাগীর দশম শ্রেণির শিক্ষার্থী শারমিনের চিকিৎসা জন্য সাহায্য চেয়ে কাঁদলেন বাবা! - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেতাগীর দশম শ্রেণির শিক্ষার্থী শারমিনের চিকিৎসা জন্য সাহায্য চেয়ে কাঁদলেন বাবা!


মোঃ সজল মাহমুদ, বেতাগী:বরগুনার বেতাগীতে হতদরিদ্র পরিবারের দিনমজুর হালিমের মেয়ে শারমিন আক্তারের (১৫) সম্প্রতি চিকিৎসায় মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে।এখন উন্নত চিকিৎসার জন্য দরকার অধিক পরিমাণ অর্থ যা শারমিনের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তার পরিবারের পক্ষে দু’মুঠো ভাত খেয়ে পরিবার চালানোর পরে মেয়েকে এত ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব না বলে দাবী পরিবার ও স্বজনদের। এ অবস্থায় শারমিনের চিকিৎসা অনিশ্চিত হওয়ার পথে। শারমিন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। বাবা হালিম পেশায় একজন দিনমজুর, মা গৃহিনী। বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডে বসবাস করে।

শারমিনের বাবা মেয়ের চিকিৎসার কথায় বলেন, “দিন আনি দিন খাই,কোনদিন কিছুই কামাই করতে পারিনা।এমন সময় আল্লাহ বিপদ দেছে, কেমনে যে অপারেশন করাইয়া মাইয়াডারে বাঁচামু?”শারমিনের বাবা আরও বলেন, “যদি কেউ মোরে সাহায্য করতো তাইলে মোর ভালো হইতো, মাইয়াডার চিকিৎসা করাইতে পারতাম”
সহযোগিতা ও যোগাযোগে মুঠোফোন নাম্বার ০১৩১৯৮৯৩২৮৬ (শারমিনের চাচা)।

Top