বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ ইউপি সদস্য আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ ইউপি সদস্য আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ মোমিনুর রহমান (৩৬)নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার ভোরে তাকে আটক করা।সে পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারপোতা গ্রামের ইউপি সদস্য।তার পিতার নাম সাইদুর রহমান।

২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার জানান,বিজিবির একটি টহল দল ট্যাংকির মোড় থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেল সহ মোমিনুর রহমান কে আটক করেন।আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ইউপি সদস্য পরিচয় দেন।তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top