প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়ঃ পঙ্কজ নাথ এম পি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়ঃ পঙ্কজ নাথ এম পি


কাজী মহসিন, হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার ৬ টি ইউনিয়নে ১২ জন প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণ কালে সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলছে।৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার সংহতি পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ কালে তিনি এ কথা বলেন।এর আগে এমপি পংকজ নাথ বড়জালিয়া ইউনিয়নের ৯৭ জন জেলেদের মাঝে জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী লিয়াকত হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Top