বেনাপোল ইমিগ্রেশন থেকে ৪ জন আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল ইমিগ্রেশন থেকে ৪ জন আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন ভবনের সামনে থেকে চার জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।শনিবার (০১ মে) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতাকৃতরা হলেন, বেনাপোল আন্তঃজেলা ট্রাক,ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বেনাপোল শাখার সাধারণ সম্পাদক জাবের ও তার সাথে থাকা আরও তিনজনকে আটক করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী ভূমি) মিথিলা শারমিন জানান, প্রশাসনের কাছে অভিযোগ আসে করোনা কালিন সময়ে বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে যাত্রীদের জিম্মী করে নানান হয়রানি করছে। আজ ইমিগ্রেশনে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়।

Top