বরিশাল বিভাগে ৪ মাসে ৪৫ হাজার ছাড়ালো ডায়রিয়া আক্রান্ত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল বিভাগে ৪ মাসে ৪৫ হাজার ছাড়ালো ডায়রিয়া আক্রান্ত


আলোকিত বার্তা:ডায়রিয়ার প্রকোপ শুরু হওয়ার চার মাসের ব্যবধানে বরিশাল বিভাগে এক হাজারের নিচে নামলো আক্রান্তের সংখ্যা।বিভিন্ন স্থানে হালকা পানি বৃদ্ধি পাওয়া ও জনসচেতনতার কারণে এই সুফল মিলেছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত।বৃষ্টি হলে এই সংখ্যা আরো কমে যাবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।শনিবার (১ মে) স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত ৪৫ হাজার ২৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১২ জন। আর সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, ভোলা জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৮৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৭৫১ জন।পর্যায়ক্রমে বরগুনায় সাত হাজার ১৩৯, বরিশালে ছয় হাজার ১৪৫, পিরোজপুরে পাঁচ হাজার ৫৮১ ও ঝালকাঠিতে পাঁচ হাজার ১৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য দফতর জানায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুত রয়েছে। এখন পর্যন্ত বিভাগে এক হাজার সিসির ৫৫ হাজার ৯২ ও ৫০০ সিসির ৩৫ হাজার ৭৬৬ পিস স্যালাইন মজুত আছে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস সকলকে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি গৃহস্থলির কাজে খাল, ডোবা, নালা ও পুকুরের পানি ব্যবহারে নিরুৎসাহিত করার পরামর্শ দেন।

Top