বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাবিবুল্লাহ ও রাকিব হোসেন নামে দুই মাদক বহনকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।শুক্রবার (৩০ এপ্রিল) সকালে তাদেরকে পুটখালী ট্যাংকির মোড় থেকে আটক করা হয়। আটক মাদক বহনকারীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন কেলেকান্দা গ্রামের শাহ আলমের ছেলে হাবিবুল্লাহ ও পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিব হোসেন।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু বলেন, পুটখালী ট্যাংকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল সহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক আসামী দ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Top