পাসপোর্ট যাত্রীরা বিশেষ অনুমতিতে ভারত থেকে দেশে ফিরছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পাসপোর্ট যাত্রীরা বিশেষ অনুমতিতে ভারত থেকে দেশে ফিরছে


মো.সাগর হোসেন.বেনাপোল প্রতিনিধি: ভারতে করোনার নতুন ধরন রোধে বাংলাদেশ সরকার দুই দেশের সীমান্ত দিয়ে ১৪ দিন যাতায়াত বন্ধ ঘোষণা করেছেন। ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দূতাবাসের বিশেষ অনুমতিতে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরছেন। তবে নতুন করে পাসপোর্ট যাত্রীদের ভারত ও বাংলাদেশ ভ্রমণ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে।বিশেষ অনুমতিতে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসা পাসপোর্ট যাত্রীরা বলেন, অন্তত একদিন আগে যাত্রী চলাচল বন্ধের ঘোষণা দেয়া উচিত ছিল। তাহলে ইমিগ্রেশনের সামনে এসে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না।ভারতে আটকে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগ রোগী এবং শিক্ষার্থী। গত দুইদিন ধরে আটকে থাকায় অনেক রোগী অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা যায়।ভারতের পেট্রাপোলে আটকা পড়া তিন শতাধিক যাত্রীর মধ্যে ৭০ বাংলাদেশি বিশেষ অনুমতিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল বাজারস্থ রজনী গন্ধা আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা নিজ খরচে সেখানে অবস্থান করবেন। কোলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিস থেকে এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে দেশে ফেরেন তারা।শার্শা উপজেলা সহকারী ভূমি রাসনা শারমিন মিথি জানায়, বিশেষ অনুমতিতে যারা ভারত থেকে দেশে ফিরছেন তাদেরকে আমরা বেনাপোল ইমিগ্রেশন থেকে রিছিব করে আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখছি।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারতে করোনার নতুন ধরন সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার গত ২৬ এপ্রিল থেকে আগামী ৮ মে পর্যন্ত স্থলপথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ ঘোষণা করে। তবে নিষেধাজ্ঞাপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশি দূতাবাসের ছাড়পত্র থাকলে তাদের আসা যাওয়ার সুযোগ থাকবে।

Top