জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে হিজলায় ত্রাণ বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে হিজলায় ত্রাণ বিতরণ


কাজী মহসিন,হিজলা প্রতিনিধিঃ-বরিশালের হিজলায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে ২৮ এপ্রিল বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম সহ উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ বিতরন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পংকজ নাথ এমপি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন।

Top