বেনাপোল বন্দর দিয়ে ১৪ দিনের জন্য পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল বন্দর দিয়ে ১৪ দিনের জন্য পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: আজ সোমবার সকাল থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ হয়ে গেছে। জানাগেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনায় বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে এই যাত্রী যাতায়াত বন্ধ করে দিয়েছে। উল্লেখ করা যেতে পারে যে, এই সীমান্ত দিয়ে বছরের ৩৬৫ দিনই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উভয় দেশের মধ্যে যাত্রী যাতায়াত চলে আসছে। মাঝে গতবছর লকডাউনের সময় কিছু দিনের জন্যে এই সীমান্ত দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ ছিল। তবে উভয় দেশে অবস্থিত উভয়ের হাই কমিশন এর বিশেষ অনুমতি সাপেক্ষে জরুরী ভিত্তিক যাত্রী যাতায়াত করেছে। এবারও তেমনটি হবে বলে জানা গেছে।

যতদুর জানা গেছে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রফতানি ও আমদানি পণ্য বানিজ্য অব্যাহত থাকবে। এরকমই সরকারী নির্দেশনা রয়েছে। সকালের দিকে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে বন্দরের বাইপাস সড়ক দিয়ে ভারত থেকে আমদানি পন্য বাহি ট্রাক ঢুকছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় পরিমানে কম। রফতানি পণ্যের গাড়িও ঢুকছে। তবে ভারতীয় পণ্য নামিয়ে ফেরত খালি গাড়ি এখোনো তেমন যেতে দেখা যায়নি।এদিকে সীমান্তের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখা গেল বাংলাদেশের দিকে অবস্থিত আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে ভারতে প্রবেশের অপেক্ষায় কিছু কৌতুহলি যাত্রীরা ঘোরাফেরা করছে।

Top