সীমান্ত বন্ধ হওয়ায় বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনের সামনে পাসপোর্ট যাত্রীদের ভিড় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সীমান্ত বন্ধ হওয়ায় বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনের সামনে পাসপোর্ট যাত্রীদের ভিড়


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে যেন করোনা না ছড়ায় এ জন্য ১৮টি বিধি নিষেধসহ বেনাপোল সীমান্ত বন্ধ রয়েছে। এরমধ্যেই বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন গুলোতে ভারত থেকে আসা ও যাওয়া যাত্রীরা ভিড় করেন। কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনে দু’দেশের মধ্য পণ্য পরিবহন করা হচ্ছে।বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে সকল ধরণের যাত্রী গমনাগমন সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে।’

দু’দেশের ইমিগ্রশনের সামনে ভিড় করা যাত্রীরা বলেন, হঠাৎ করে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। যাত্রী চলাচল বন্ধ থাকবে এটা যদি আগে থেকে জানতাম তাহলে আমাদের অনেক সুবিধা হত।

Top