বেনাপোলে কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাহে রমজান ও তাপদাহকে কাজে লাগিয়ে তরমুজ ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কেজি দরে তরমুজ বিক্রি করছে। ৪০ থেকে ৪৫ টাকা দরে তারা প্রতি কেজি তরমুজ বিক্রি করছেন। ফলে একটি তরমুজ কিনতে গুণতে হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।অসাধু ব্যবসায়ীদের এমন আচরণের প্রতিবাদে বেনাপোলের সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। প্রতিটি ব্যবসায়ীকে সংবাদকর্মীরা বলেছেন তরমুজ কেজি দরে বিক্রি না করে পিস হিসাবে বিক্রি করুন। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কোন কথা না শুনে অসহায় মানুষদের সঙ্গে প্রতরণা চালিয়ে যাচ্ছে। এর আগে দেশের বিভিন্ন স্থানে কেজি দরে তরমুজ বিক্রি করায় বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করে প্রশাসন।স্থানীয় সংবাদকর্মীরা ফেসবুক লাইভে অসাধু ব্যবসায়ীকে বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পাশাপাশি শার্শা উপজেলা সহকারী ভূমি রাসনা শারমিন মিখিকে এবিষটি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল বাজারের ফুটপাতে অবস্থিত সকল তরমুজের দোকান ঘুরে এর সত্যতা পাওয়া যায়। ওই বাজারে ১০-১২টি তরমুজের দোকান রয়েছে।বাজার থেকে তরমুজ ক্রেতা মো. জাহিদ হাসান বলেন, কেজি দরে একটা মাঝারি ধরণের তরমুজ ৩০০/৩৫০ টাকায় কিনতে হচ্ছে। অথচ পিস অনুযায়ী এটা ৫০/৬০ টাকার বেশি হওয়ার কথা নয়। সিন্ডিকেট করে তরমুজরে বাজার এমন করা হচ্ছে বলেও তার অভিযোগ।এদিকে তরমুজ ব্যবসায়ীরা জানায়, আমরা আরও কম দামে তরমুজ বিক্রি করছি। আমাদের যে দামে তরমুজ কেনা সেই দামও উঠছে না। যারা তরমুজ কিনতে আসছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা কাটাকাটি হচ্ছে।শার্শা উপজেলা সহকারী ভূমি রাসনা শারমিন মিথি জানান, এ বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Top