মানবিক খাদ্য ব্যাংক চালু করেছে বরিশাল নাগরিক সংসদ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মানবিক খাদ্য ব্যাংক চালু করেছে বরিশাল নাগরিক সংসদ


প্রেস বিজ্ঞপ্তি: হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ‘মানবিক খাদ্য ব্যাংক’ চালু করেছে বরিশালের নাগরিকদের সংগঠন ‘বরিশাল নাগরিক সংসদ’। সংগঠনের ৪র্থ কার্যকরী পরিষদের সভায় ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ অনুমোদন দেওয়া হয়।প্রাথমিকভাবে সদস্যদের প্রদত্ত অনুদানের মাধ্যমে এই মানবিক খাদ্য ব্যাংকের তহবিল গঠন করা হয়। করোনাকালে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে “বিএনএস মানবিক খাদ্য ব্যাংক” এর অগযাত্রা শুরু করা হয়েছে।বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশের বিশিষ্ট নাগরিক সংগঠক এবং বরিশাল নাগরিক সংসদ ‘র প্রধান উপদেষ্টা মেজর (অব.) রিয়াজ খান। এ সময় তিনি বরিশাল নাগরিক সংসদকে একটি আন্তর্জাতিক মানের মানবতাবাদী নাগরিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক এম স্বজল মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন রুমি, সমাজকল্যাণ সম্পাদক নাবির হোসেন, দপ্তর সম্পাদক শামিম হোসেন এবং সদস্য এ এফ এম মনিরুজ্জামান ।বরিশাল নাগরিক সংসদ নেতৃবৃন্দ বলেন, করোনাকালে কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ অগযাত্রা শুরু করেছে যা ভবিষ্যতে বরিশাল নাগরিক সংসদ এর স্থায়ী কার্যালয়ে একটি মিনি সুপারশপের আদলে ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ সাজানো হবে।নেতৃবৃন্দ আরও বলেন, সপ্তাহে একদিন এবং মাসে চারদিন খাদ্য কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক হতদরিদ্র পরিবার ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ হতে সম্পূর্ণ বিনামূল্যে বা স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় বাজার করতে পারবেন।

Top