রোগীর জীবন বাঁচাতে,নিজস্ব অর্থায়নে স্যালাইন বিতরণ করেন পংকজ নাথ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

রোগীর জীবন বাঁচাতে,নিজস্ব অর্থায়নে স্যালাইন বিতরণ করেন পংকজ নাথ


জেলা প্রতিনিধী বরিশালঃমেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাপক হারে বেড়েই চলে কলেরা রোগীর সংখ্যা। রোগীদের ভীড়ে সকল সীট ভর্তি হয়ে মেঝে সহ তীল পরিমাণ জায়গা নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীদের উপচে পরা ভীড়ে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের।আর এই কলেরা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে স্যালাইন সংকটের কারণে যখনি চিকিৎসা সেবা ব্যাহত হয় তখনই জনগনের পাশে এসে দাঁড়ালেন বরিশাল-৪ আসনের মানবিক নেতা সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ স্যালাইন সংকটের কারণে মেহেন্দিগঞ্জে কলেরা রোগীদের চিকিৎসা দিতে পারছেনা বলে বিষয়টি সংসদ সদস্য পংকজ নাথ-কে অবগত করলে সাংসদ পংকজ নাথ তাৎক্ষণিক তার নিজস্ব অর্থায়নে ১ হাজার স্যালাইন কলেরা রোগীদের ফ্রি চিকিৎসার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন।

আজ শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ নিকট সাংসদ পংকজ নাথ এর পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর করেন উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, সোহেল পাটোয়ারী, আলমগীর হোসেন, অম্বিকাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Top