বেতাগীর বিবিচিনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রান বিতরন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেতাগীর বিবিচিনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রান বিতরন অনুষ্ঠিত


বেলাল হোসেন::বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনিতে রুপালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ইফতার সমগ্রী, লুঙ্গি ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় ফুলতলা বাজার সংলগ্ন রুপালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ মানবিক সহায়তা কর্মসূচিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক প্রভাষক মোহাম্মাদ শাহাদাত হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সমাজ সেবক মো. শামীম হোসেন, সদস্য মোসা. রোমানা আক্তার প্রমুখ।

এ সময় ৫০ জন হতদরিদ্র দের মাঝে লুঙ্গি, ১ শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ডা. প্রশান্ত ডাকুয়ার মেডিকেল টিম পরিচালনার মাধ্যমে ৩শ জন রোগীর মাঝে ঔষধ বিতরণ করা হয়।

Top