বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো. শাহিন হোসেন(২৫)নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি সদস্যরা।সোমবার(১৯ এপ্রিল)রাতে আটক মাদক বিক্রেতাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক মাদক বিক্রেতা শাহিন কাগজপুকুর গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের মো.খোরশেদ আলমের নেতৃত্বে একটি মোটরভ্যানে অভিযান চালিয়ে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত ফেনসিডিলের সিজার মূল্য এক লক্ষ তিন হাজার ছয়শত টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা উদ্ধার মাদকসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন।

Top