সড়কে প্রতিদিন ৪০ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে করছে বিসিসি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সড়কে প্রতিদিন ৪০ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে করছে বিসিসি


মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া:করোনা ভাইরাস সংক্রমণ রোধে বরিশাল নগরের বিভিন্ন সড়কে প্রতিদিন ৪০ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।আর ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে এই কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।জানা গেছে, এ কার্যক্রমের আওতায় বরিশাল সদর (জেনারেল) হাসপাতাল এবং করোনা ডেটিকেটেড শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন সড়কসহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে জীবাণুনাশক মিশ্রিত পানির মাধ্যমে স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে মশক নিধন কার্যক্রমও চলমান রাখা হয়েছে। যার আওতায় ফগার মেশিনের পাশাপাশি ড্রেন ও নালায় তরল ওষুধ প্রতিনিয়ত ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।

Top