শেবাচিম হাসপাতালে ৫ জনের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শেবাচিম হাসপাতালে ৫ জনের মৃত্যু


মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া:বিগত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে একজন এবং উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চারজন রোগীর মৃত্যু হয়েছে।করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা.আব্দুর রাজ্জাক।এদিকে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় হাসপাতালের প্রাপ্ত তথ্যানুযায়ী,গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন রোগী ভর্তি হলেও করোনা ওয়ার্ডে কেউ ভর্তি হয়নি। তবে করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে মোট ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।বর্তমানে এ দু’টি ওয়ার্ডে রোগী রয়েছেন ১৫৬ জন, যার মধ্যে করোনা ওয়ার্ডে ৩৩ জন রোগী চিকিৎসাধীন।

গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৭৭৫ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ১১৬ জন। মোট রোগীর মধ্যে ৩ হাজার ৬৮ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র ও রেফার্ড হয়েছেন, যার মধ্যে শুধু করোনার রোগী ছিলেন ৯২৩ জন।আর এ হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর মধ্যে ১৫৮ জন করোনা ওয়ার্ডে ও ৩৯৩ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন। এছাড়া মৃতুবরণকারী ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৫১ জনের মৃত্যু হয়েছে।

Top