বরগুনার তালতলীতে প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ন্যায্য মুল্যে ডিম ও দুধ বিক্রি শুরু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরগুনার তালতলীতে প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ন্যায্য মুল্যে ডিম ও দুধ বিক্রি শুরু


মোঃরফিকুল ইসলাম , তালতলী উপজেলা প্রতিনিধিঃদেশব্যাপী করোনা (কোভিট-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ও পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ন্যায্য মুল্যে ডিম ও দুধ বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার (১৫এপ্রিল)সকালেহাইস্কুল সংলগ্নে বটতলা স্থানে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা জনাব ডাঃ সৈয়দ আলতাফ হোসেন এ বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তালতলী উপজেলার ডেইরী ও পোল্টি খামারীরা বিপাকে পড়ে। এ সকল খামারীদের কষ্ট লাঘবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ন্যায্য মুল্যে ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নেয়।দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের সময় উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার সিকদার,আঃ কাদের ও জসিম উদ্দিন (এ. আই টেকনিশিয়ান) বনি আমিন (এল.এফ.এফ) আল-আমিন,নৈরিব মজুমদারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Top