বেনাপোলে ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বেনাপোলে ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সাংবাদিকদের জিম্মী করে রাখা সেই ভূমি দস্যু আশা ও তার এক সহযোগীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পোর্ট থানাজ পুলিশ।।রোববার সকালে বেনাপোল পোর্টথানা থেকে তাকে যশোর আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে জিম্মী করে রাখা,মারধোরসহ ৪টি ধারায় মামলা হয়েছিল।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মেন্দের টেকে অবৈধ বালু-মাটি কাটার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এসময় ছবি তুলতে গেলে ঐ এলাকার সন্ত্রাসী ও ভূমি দস্যু আশা তার বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর আক্রমন চালিয়ে আহত করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়। অকর্থ ভাষায় পুলিশ ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ করে তাদেরকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা তাদের উদ্ধার করে। বিষয়টি নিয়ে পোর্টথানায় অভিযোগ দায়ের হলে পুলিশ আশা ও তার সহযোগী বাবলুকে গ্রেফতার করে।এদিকে স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে আশা তার এলাকায় নিরীহ মানুষদের জিম্মী করে অবৈধ ভাবে বালু, মাটি উত্তোলন করে ফসলী জমির ক্ষতি করে আসলেও রহস্য জনক ভাবে তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেওয়া হতো না।

Top