মির্জাগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

মির্জাগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সম্ভাব্যচেয়ারম্যান প্রার্থীর সমার্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন ছাত্রলীগকর্মী আহতহয়েছে। সোমবার সন্ধ্যা আটটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে-মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগেরকর্মী মোঃ আবুল বাশার (১৮), মোঃ রমজান আকন(১৯) ও মোঃ জহির উদ্দিন (১৮)।তাদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও আহতদেরসূত্রে জানা যায়, মাধবখালী ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে ইউনিয়নআওয়ামীলীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলু ও ওই ইউনিয়নের সিনিয়রসহ-সভাপতি প্রফেসার মো. আবদুল মালেক গ্রাম-গঞ্জে নির্বাচনী প্রচারনাচালাচ্ছেন। গত কয়েকদিন আগে দুই চেয়ারম্যান প্রার্থীর সমার্থদের মধ্যেকথাকাটা হয়।

এর জের হিসেবে সোমবার সন্ধ্যা ৮ টার দিকে মাধবখালী ইউনিয়নআওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর জামাতার নেতৃত্বে ১৫-২০
জনের একদল সন্ত্রাসী এসে সম্ভাব্য প্রার্থী প্রফেসার আবদুল মালেকেরসমার্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় আমাদের
ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রাতাদরেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ও মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিকাজী মিজানুর রহমান লাভলু মোবাইল ফোনে বলেন, সামান্য কথা কাটাকাটির
জেরে এ ঘটনাটি ঘটেছে। খুব শীঘ্রই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেব। সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ও মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের
সিনিয়র-সহ সভাপতি প্রফেসার মো. আবদুল মালেক বলেন, আগামী ইউপিনির্বাচনকে সামনে রেখে আমি গনসংযোগ চালিয়ে যাচ্ছি। এতে ক্ষিপ্ত হয়ে
তাঁর লোকজন আমার কর্মীকে পিটিয়ে আহত করেছে। আমি জেলা ও উপজেলাআওয়ামীলীগের নেতাদের বিয়টি অবহিত করেছি। তারা যে সিদ্ধান্ত নিবে তা
আমি মেনে নিবো।মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি। লিখিতঅভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top