আরিফুর রহমান সাদনান বরিশাল নাগরিক সংসদের প্রেস সচিব - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আরিফুর রহমান সাদনান বরিশাল নাগরিক সংসদের প্রেস সচিব


প্রেস বিজ্ঞপ্তি: বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদের নতুন প্রেস সচিব মনোনীত হয়েছেন সাংবাদিক আরিফুর রহমান সাদনান । ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে মনোনীত করে সংগঠনটি।আরিফুর রহমান সাদনান বরিশাল নাগরিক সংসদের আজীবন সম্মাননা প্রাপ্ত একজন নাগরিক সংগঠক। তিনি ঢাকায় একটি শীর্ষস্থানীয় ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিক আরিফুর রহমান সাদনান বরিশাল নাগরিক সংসদের নতুন প্রেস সচিব মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক ও ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এম সজল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন এবং নাগরিক অধিকার বাস্তবায়ন বিষয়ক সম্পাদক অপূর্ব কুমার ভক্ত।এগিকে ভারপ্রাপ্ত প্রেস সচিব তাজকিয়া সুলতানা আখিকে উপপ্রেস মনোনীত করেছে বরিশাল নাগরিক সংসদ কার্যকরী পরিষদ।

Top