টেংরাগিরি-ইকোপার্কে এক নারীকে গণধর্ষণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

টেংরাগিরি-ইকোপার্কে এক নারীকে গণধর্ষণ


মোঃ রফিকুল // তালতলী উপজেলা প্রতিনিধিঃতালতলীতে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সোনাকাটার টেংরাগিরি-ইকোপার্কে এ ঘটনা ঘটে।ঘটনার পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে তালতলী থানায় মামলা দায়ের করেন। এরা হলেন- সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)।

মামলার বিবরণে জানা যায়, গতকাল বুধবার বিকেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে আমতলী থেকে তালতলীর সোনাকাটার টেংরাগিরি-ইকোপার্কে ঘুরতে আসেন এক নারী ও তার দুলাভাই। প্রবেশদ্বারের কিছুটা ভেতরে আসার পর পানি খেতে চান ওই নারী। তার দুলাভাই পানি আনতে গেলে মোটরসাইকেল চালক ও ওই নারীকে টার্গেট করে চার বখাটে। মোটরসাইকেল চালককে মারধর করে গাছের সাথে বেঁধে ভুক্তভোগীকে গভীর জঙ্গলে নিয়ে যায় তারা। সেখানে অভিযুক্ত সোহাগ ও হাসান তাকে ধর্ষণ করে আর মিজানুর ও জাহিদুল পাহারা দেয়।পরে ওই নারীর চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। তারা সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Top