বেনাপোলে ১৫টি স্বর্ণেরবার সহ যুবক আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ১৫টি স্বর্ণেরবার সহ যুবক আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭শ ৫০ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ রানা হামিদ (২৬) নামে একজন স্বর্ণপাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ১৫টি স্বর্ণেরবার সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক স্বর্ণপাচারকারী রানা খলশী গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে।

বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লাবলু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার সহ রানা হামিদ কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Top